• ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মাদকসহ সাবেক বিজিবি দম্পতি আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০১৯, ১৭:০৮ অপরাহ্ণ
মাদকসহ সাবেক বিজিবি দম্পতি আটক

গাজীপুরের টঙ্গীতে মাদকসহ সাবেক বিজিবি দম্পতিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর দত্তপাড়া থেকে তাদের আটক করা হয়।

টঙ্গী পূর্ব থানার এসআই শুভ মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দত্তপাড়া এলাকায় দু‘জন মাদক ব্যবসায়ী মাদকসহ একটি ঘরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ৫ হাজার পিছ ইয়াবা ও ২৫০ বোতল ফেন্সিডিলসহ সাবেক বিজিবি’র এর সিপাহী মো. মেহেদী হাসান (৩৪) ও লক্ষী বেগমকে (৩৮) আটক করা হয়। তারা দু‘জনই স্বামী-স্ত্রী। একসঙ্গে মো. শাহাদাত হোসেনের বাড়িতে ভাড়াবাসায় থাকতো।

শুভ মন্ডল আরো জানায়, মো. মেহেদী হাসান বিজিবি’র সিপাহী হিসেবে কর্মরত ছিল। গত ২০১১ সালে কর্মরত অবস্থায় মাদকসহ আটক হন। এরপর মাদক মামলায় তিনি চাকরিচ্যুত করা হয়। এর পর থেকে সে মাদকের পাইকার হিসেবে টঙ্গীতে পরিচিত।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, ইয়াবা ও ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করে থানায় একটি মাদক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।