বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ দীর্ঘ একযুগ পর পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন এর নতুন কমিটি গঠিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জাহিদুল ইসলাম কে সভাপতি আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: ফজলু করিম। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ছিলেন।
সোমবার সকালে রাজধানীর পুলিশ অফিসার্স মেসে এই কমিটি গঠন করা হয়। অফিসার্স মেসের ভিআইপি মিটিং রুমে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ব্যাচের পূর্বতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়, যা উপস্থিত ও অনলাইনে যুক্ত কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সিনিয়র সহ-সভাপতি হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো জসীম উদ্দিন, আজমিলা নাসরীন চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার
মো: রোকনুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারয়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার।
এছাড়া যুগ্ন-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, মো: তরিকুল ইসলাম, মোহাম্মদ আফতাব উদ্দিন, ভাস্কর সাহা এবং মশিউর রহমান মণ্ডল।
সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইয়াসীনা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মো: কাজী হুমায়ূন রশীদ এবং মো: আবু খায়েরা।
অর্থ-সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: সাজ্জাদ হোসেন, ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মো: জাকিরুল হাসান।
নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: ফজলু করিম জানান যে, দক্ষতা ও যোগ্যতা দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ব্যাচের পুলিশ সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে স্বনির্ভর বাংলাদেশ গঠনে অবদান রাখাই মুখ্য উদ্দেশ্য।