পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বরিশাল মহানগর বিএনপি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ ও মিছিল থেকে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানানো হয়।