• ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৬, ১৮:১৬ অপরাহ্ণ
আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক আজকের বার্তা পত্রিকার সহকারী সম্পাদক মোঃ মিজানুর রহমান খানকে কে প্রধান সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল পত্রিকার প্রকাশক মেহেরুন্নেছা বেগম তাকে প্রধান সম্পাদক’র দায়িত্ব প্রদান করেন। সাংবাদিক মোঃ মিজানুর রহমান খান দীর্ঘ ১৫ বছর যাবৎ দৈনিক আজকের বার্তায় সহকারী সম্পাদক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। মোঃ মিজানুর রহমান খানকে প্রধান সম্পাদক পদে পদোন্নতি লাভ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকার সম্পাদক কাজী আব্দুল্লাহ আল রাসেল, আইন উপদেষ্টা এ্যাড. আজাদ রহমান, নির্বাহী সম্পাদক কাজী আব্দুল্লাহ আল ফাহাদ রাব্বী, ব্যবস্থাপনা সম্পাদক কাজী রাফি, সহকারী সম্পাদক আসাদুজ্জামান, বার্তা সম্পাদক সৈয়দ বাবু, যুগ্ম-বার্তা সম্পাদক মো: ফিরোজ গাজী, চীফ ফটো সাংবাদিক এম টিটু ও বিজ্ঞাপন ব্যবস্থাপক মো: মামুন তালুকদার সহ আজকের বার্তা পরিবারের সদস্যবৃন্দ।