• ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬, ২০:৩০ অপরাহ্ণ
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ভোলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভার দুইটি ওয়ার্ডে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদেরকে ভোলার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ভোলা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান জিহাদ (২৯) ও বোরহানউদ্দিন পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সুমন পঞ্চায়েত (৩০)।

বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাব আলী গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ও ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. মেহেদী হাসান জিহাদ এবং মো. সুমন পঞ্চায়েতকে গ্রেপ্তার করা হয়েছে।

বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাব আলী বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় সন্ত্রাস বিরোধী মামলা রয়েছে। পরে তাঁদেরকে ভোলার আদালতে পাঠানো হয়েছে।