• ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নজরুল বর্ষে উপস্থিত বক্তৃতায় প্রথম, শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার প্রদান

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬, ১৪:২৫ অপরাহ্ণ
নজরুল বর্ষে উপস্থিত বক্তৃতায় প্রথম, শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার প্রদান

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী আয়শা আনজুন । তার এ সাফল্যে বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শাহ্ মাও. মো. নুরুজ্জামান বিজয়ী শিক্ষার্থী আয়শা আনজুমের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক- কর্মকর্তা কর্মচারি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়ে আয়শা আনজুম প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে। তার এ অর্জন অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

পুরস্কার গ্রহণের পর বিজয়ী শিক্ষার্থী আয়শা আনজুম অনুভূতি প্রকাশ করে বলেন, এ অর্জনে আমি আনন্দিত ও গর্বিত। আমাকে যারা সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ভবিষ্যতেও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে।

উল্লেখ্য গত ৭ অক্টোবর ভোলা জেলার প্রতিযোগিতা ভোলা শিল্পকলা একাডেমিতে ভোলার ৭ উপজেলার শিক্ষার্থীদের মধ্যে নজরুল বর্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ৭ উপজেলা প্রতিযোগীদের মধ্যে উপস্থিত বক্তৃতায় আয়শা আনজুম প্রথম স্থান অধিকার অর্জন করেন।