• ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬, ১৬:৫৯ অপরাহ্ণ
বরিশালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ।

মৃত কয়েদি সুলতান হাওলাদার (৬৪) বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় ২০০৪ সালে সুলতান হাওলাদারকে ফাঁসির আদেশ দেওয়া হয়। এরপর থেকে তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

জেলার আবু ইউসুফ জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ায় সুলতান হাওলাদার দীর্ঘদিন ধরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।