• ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬, ১৯:৩৬ অপরাহ্ণ
মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: মাত্র ৬০ হাজার টাকা প্রিমিয়াম জমা দিয়েছিলেন বীমাগ্রাহক নেকবর আলী। তাঁর মৃত্যুর পর চুক্তি অনুযায়ী নমিনি স্ত্রী পলি আক্তারের হাতে ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবির চেক তুলে দিয়েছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ জামাল হাওলাদার।

চেক হস্তান্তরকালে
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ জামাল হাওলাদার বলেন,

“বীমা শুধু একটি আর্থিক চুক্তি নয়, এটি একটি পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার অঙ্গীকার। গ্রাহকের দুঃসময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ভবিষ্যতেও দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বীমা দাবি পরিশোধে অঙ্গীকারবদ্ধ।”
উল্লেখযোগ্য বিষয় হলো, বীমাগ্রাহক মাত্র ৬০ হাজার টাকা প্রিমিয়াম জমা দিয়েই মৃত্যুর পর তাঁর পরিবার ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা সুবিধা পেয়েছে। এতে পরিবারের আর্থিক নিরাপত্তায় জীবন বীমার গুরুত্বও প্রতিফলিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এএমডি জনাব এইচ এম মিলন রহমান। কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এসইভিপি জনাব মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এএমডি অ্যান্ড হেড অব আইটি জনাব কেএসএম হানিফ, সিএফও জনাব মোঃ আবু হাসান, কোম্পানি সেক্রেটারি অ্যান্ড হেড অব এইচআর জনাব মোঃ সালাহউদ্দীন এবং সিনিয়র ম্যানেজার (এইচআর) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ, উন্নয়ন প্রশাসন জনাব আনোয়ার পারভেজ।
কোম্পানি কর্তৃপক্ষ জানায়, গ্রাহকের প্রতিকূল সময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রতিশ্রুত বীমা দাবি যথাসময়ে পরিশোধের মাধ্যমে গ্রাহকদের আস্থা ও বিশ্বাস ধরে রাখাই এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অন্যতম প্রধান অঙ্গীকার