বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল: দেশের অন্যতম মাল্টি-ডিসিপ্লিনারি সুপার স্পেশালিটি হাসপাতাল এভারকেয়ার হসপিটাল ঢাকা এবং বরিশালের সর্বাধুনিক প্রযু্ক্তি নির্ভর রাহাত আনোয়ার হাসপাতাল-এর মধ্যে চিকিৎসাসেবা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এভারকেয়ার হসপিটাল ঢাকার পক্ষে সরকার মনোয়ারুল ইসলাম, ব্যবস্থাপক, সেলস এবং রাহাত আনোয়ার হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শারমিন আক্তার চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান, উপ-ব্যবস্থাপক, সেলস ও আতিকুল্লাহ খন্দকারসহ উভয় হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।
এই চুক্তির মাধ্যমে বরিশাল ও দক্ষিণাঞ্চলের রোগীরা রাহাত আনোয়ার হাসপাতালের মাধ্যমে বরিশালে বসেই এভারকেয়ার হসপিটাল ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি রাহাত আনোয়ার হাসপাতাল থেকে এভারকেয়ার হসপিটাল ঢাকায় রেফার করা রোগীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হবে।
এই উদ্যোগ দুই প্রতিষ্ঠানের মধ্যে চিকিৎসাসেবা ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করবে।