• ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শুধু নেতা নয়, নীতির ও পরিবর্তন চাই-আলিউল্লাহ এমপি

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৬, ১৮:৩৫ অপরাহ্ণ
শুধু নেতা নয়, নীতির ও পরিবর্তন চাই-আলিউল্লাহ এমপি

জাকির হোসেন, আমতলী ॥শুধু নেতা নয়, নীতির ও পরিবর্তন চাই, ইসলামী আমতলী উপজেলা ইসলাসমী আন্দোলন আয়োজিত এক শাখা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত এ কথা বলেন বরগুনা -১ আসনের এমপি ও ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন আলিউল্লাহ।

রবিবার বিকেলে আমতলী বাঁধঘাট রোজ গার্ডেন কমিউিনিটি সেন্টারের হল রুমে এক শাখা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঐকবদ্ধভাবে দল মনোনিত প্রার্থীদেও পক্ষে সকলকে একযোগে কাজ করার ও আহবান জানান।

আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতী মো. ওমর ফারুক জিহাদী এর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মাওলানা ইউসুফ মাতুব্বর এর সঞ্চালনায় রবিবার বিকেল ৩ টায় আমতলীর বাঁধঘাট চৌরাস্তায় অবস্থিত হোটেল রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারের হল রুমে এক শাখা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা-০১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন আলিউল্লাহ (পীর সাহেব কেওড়াবুনিয়া)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনা জেলা ইসলামী আন্দোলন এর সিনিয়র সহসভাপতি মাওলানা মোঃ আব্দুস শাকুর, জেলা সেক্রেটারি-মাওলানা মোঃ রেজাউল করিম আকন, সাংগঠনিক সম্পাদক-মুফতী আবু সালেহ জিহাদী প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য-আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, মোঃ কামিনুল ইসলাম, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের, সভাপতি এইচ এম আব্দুর রহমান, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের আহবায়ক। সভায় উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন শাখা পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন আলিউল্লাহ বলেন, ্য়ঁড়ঃ;শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই – পীর সাহেব চরমোনাইয়ের এই আহ্বানকে বাস্তবায়ন করতে তৃণমূলকে শক্তিশালী করতে হবে।্য়ঁড়ঃ; আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সুশাসন ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ইউনিয়ন ভিত্তিক ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থীও পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি।

এর আগে তিনি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।