আমতলী প্রতিনিধি॥ তরুণদের উদ্যোগে অগ্রসরতায় নিশ্চিত হবে জলবায়ু ন্যায্যতা ও জেন্ডার সমতা এই স্লোগান নিয়ে মঙ্গলবার সকাল ১১ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে ওয়েব ফাউন্ডেশনের সহযোগিতায় গেটকা প্রকল্পের আওতায় এনএসএস ও জাগো নারীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাগোনারীর নির্বাহী প্রধান হোসনেয়ারা হাসির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পটুয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার অনিক সাহা।
সবায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক শিরিন সুলতানা,পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আবু কাওসার , যুব উন্নয়ন অধিদপ্তর পটুয়াখালীর প্রশিক্ষক মোঃ মতিয়ার রহমান, ওয়েব ফাউন্ডেশনের উপ-পরিচালক ও গেটকা প্রকল্পের ফোকাল পারসন কানিফ ফাতেমা।
সবাই স্বাগত বক্তব্য রাখেন এনএসএস এর প্রোগ্রাম পরিচালক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। সভা শেষে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।