• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বরিশালে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

বিডিক্রাইম
প্রকাশিত মে ৪, ২০২৬, ১৫:৪৪ অপরাহ্ণ
বরিশালে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল জেলায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার প্রকল্পের আওতায়’ এ মেলা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী বরিশাল এর আয়োজনে আজ দুপুর ১২ টায় প্রধান অতিথি বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এ মেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষিতে প্রযুক্তিগতভাবে যে উন্নয়ন হয়েছে সেটা অনেকেই জানতো না। প্রযুক্তির এই উন্নয়ন সত্যিকার অর্থেই ভালো দিক। এই মেলার মাধ্যমে কৃষকরা আরো উপকৃত হবে, পাশাপাশি সাধারণ মানুষ খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারবে। আগামীতে বাংলাদেশকে একটি সবুজ বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই।
এ মেলায় মোট ১২ টি স্টলে নার্সারি, উত্তম কৃষি চর্চা, ছাদ কৃষি, পারিবারিক পুষ্টি বাগান মডেল ও কৃষকের উৎপাদিত দেশীয় প্রজাতির ফল, সবজি প্রদর্শিত হচ্ছে। এছাড়া মেলায় রয়েছে বিভিন্ন দেশের ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা। মেলায় বরিশাল জেলার ১০ টি উপজেলার কৃষকদের উৎপাদিত বিভিন্ন সবজি, ফল প্রদর্শিত হচ্ছে।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল খামার বাড়ীর উপপরিচালক মোসাম্মত মরিয়ম বেগম উপস্থিত ছিলেন।