• ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভারী বৃষ্টিতে ডুবল বরিশাল : ২৪ ঘণ্টায় রেকর্ড ৬৩ মিলিমিটার

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৬, ২০:২২ অপরাহ্ণ
ভারী বৃষ্টিতে ডুবল বরিশাল : ২৪ ঘণ্টায় রেকর্ড ৬৩ মিলিমিটার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। আজ বুধবার সকাল ১০ টার পর থেকে কখনো ভারি আবার কখনো মাঝারি আকারে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে শহরে জলাবদ্ধতা হতে পারে।

গত কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনজীবনে। তবে বৃষ্টিতে ভোগান্তিতে পরেছে অফিস ও স্কুলগামী শিক্ষার্থীসহ পথচারীরা। বৃষ্টির কারণে শহরে দেখা দিয়েছে যানবাহন সংকট।

বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারি মেঘের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী তিনদিন এ অবস্থা থাকতে পারে। এসময় বরিশাল নদী বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল নদী বন্দর থেকে এখন পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।