• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেতাগীর বদনীখালী বাজারে আগুনে পুড়ল ৭ দোকান ও বসতঘর

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৮, ২০২৪, ১৯:১৩ অপরাহ্ণ
বেতাগীর বদনীখালী বাজারে আগুনে পুড়ল ৭ দোকান ও বসতঘর

স্বপন কুমার ঢালী, বেতাগী॥ বরগুনার বেতাগী উপজেলার বদনীখালী বাজারে আগুনে পুড়ল ৫ দোকান ঘর ও ২ বসতঘর। বিদ্যুতে শর্টসাকিটে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা প্রশাসক নগদ ৫ হাজার টাকা ও ২৫ কেজি করে বিতরণ করেছেন।

আজ সকালে সরেজমিনে দেখা গেছে, স্থানীয়রা বলেন, গতকাল গভীর রাত ২ টায় উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বদনীখালী খেয়াঘাট এলাকায় বৈদ্যুতিক শর্টসাকিটের কারণে ৫ টি দোকানঘর ও ২ টি বসতঘর আগুনে ভস্মিভূত হয়েছে।স্থানীয়রা বলেন, ইলিয়াস হোসেনের চায়ের দোকান থেকে আগুন সূত্রপাত হয়। শংকরের মিষ্টির দোকান,শিরিন আক্তার পানের দোকান, শহিদুল চায়ের দোকান, লায়লা আক্তার পানের দোকানসহ ৫ দোকানঘর এবং সোহেল হোসেনের বসত ঘর এবং কবির হোসেনের বসত ঘর আগুনে ভস্মিভূত হয়েছে।

খবর পেয়ে আজ সোমবার সকালে বরগুনা জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাছে নগদ ৫ হাজার টাকা এবং ২৫ কেজি চাল আর্থিক সহায়তা করেন।

এসময় বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিপু রানী দাস, বুড়ামজুমদার ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুক্কুর, বুড়ামজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার হাওলাদার, বেসরকারি সংস্থা নাইচ সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালক আলমগীর হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিউল্লাহ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।