• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬, ১৭:০৭ অপরাহ্ণ
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এ তথ্য জানিয়েছেন।

মারা যাওয়া চার মাস বয়সী শিশু ইয়ামিন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। হামে আক্রান্ত হয়ে মারা গেছে তিন শিশু।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গের ১০০ রোগী পাওয়া গেছে। এরমধ্যে ৯০ জনকে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত ১ জানুয়ারি থেকে বরিশাল বিভাগের হামের সন্দেহজনক রোগী পাওয়া গেছে দুই হাজার ১১৭ জন। এর মধ্যে এক হাজার ৮৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে এক হাজার ৪৬৮ জন।