স্বপন কুমার ঢালী, বেতাগী॥ কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতির আওতায় বরগুনার বেতাগীর মোকামিয়াতে গ্রাহকের মৃত্যুতে পরিবারের সদস্যদের কাছে আর্থিক সুবিধা প্রদান করল ওয়ালটন প্লাজা বেতাগী শাখা।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে ওয়ালটন প্লাজায় এই সহায়তা প্রদান করেন কর্তৃপক্ষ। বেতাগী ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক মো. সাব্বির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তিতা করেন সুবিদখালী প্লাজা ম্যানেজার মো. কামরুল ইসলাম, কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি স্বপন কুমার ঢালী।
এছাড়া এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজ বেতাগী শাখার মোকামিয়ার মৃত কিস্তি গ্রাহক মো. হাবিবুর রহমানের মেয়ে নুপুর আক্তার, ওয়ালটন প্লাজা পন্য সেবায় নিয়োজিত ইমরান, কামাল, মহাসিন,আবু সালেহ, দুর্জয়, সজীব চন্দ্র ।
আলোচনা শেষে কিস্তি গ্রাহক মো. হাবিবুর রহমান স্টক জনিত কারণে মৃত্যুবরণ করায় তার মেয়ে নূপুরের হাতে নগদ অর্থ তুলে দেন।