• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

আমতলীতে ১২ হাজার ৬০ জন কৃষক পেল সার ও বীজ

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬, ১৮:০৫ অপরাহ্ণ
আমতলীতে ১২ হাজার ৬০ জন কৃষক পেল সার ও বীজ

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

আমতলী প্রতিনিধি॥ আমতলীতে চলতি অর্তবছরে খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১২ হাজার ৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে গোলপাতার চারা, ভার্মি কম্পোস্ট এবং উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর ২০২৫-২৬ অর্থবছরর আওতায় আমতলী উপজেলায় ১২ হাজার কৃষকদের মধ্যে ৫ কেজি করে উফশী আউশ ধানের ৬০ হাজার কেজি ধানবীজ, ১২ হাজার কৃষকদের মাঝে ১০ কেজি করে ১লক্ষ ২০ হাজার কেজি এমওপি সার এবং ১২ হাজার কৃষকের মাঝে ১০ কেজি করে ১লক্ষ ২০ হাজার কেজি ডিএপি সারসহ মোট ২লক্ষ ৪০ হাজার কেজি সার বিতরন করা হয়েছে।

এছাড়া ৬০ জন কৃষকে ২০১টি গোলপাতা গাছের চারা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কৃষি প্রনোদনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অঅমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, আমতলী উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম প্রমুখ।