• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

আমতলীতে হাম রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬, ১৯:০১ অপরাহ্ণ
আমতলীতে হাম রুবেলা টিকাদান কর্মসূচীর উদ্বোধন

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

আমতলী প্রতিনিধি॥ আমতলীতে তৃতীয় ধাপে হাম রুবেলো টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে এ কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এর যুগ্ম সচিব মো. মোস্তাফিজুর রহমান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনার পুলিষ সুপার মো. কুদরত-ই-খোদা পিপিএম সেবা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী প্রমুখ।

সভা শেষে প্রধান অতিথি শিশুদের শরীরে হাম রুবেলার টিকাদান কার্যক্রম কর্মসূচীতে অংশগ্রহন করেন।