• ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে জুমার খুতবায় গুজব রোধে আলোচনা

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০১৯, ১৫:৫২ অপরাহ্ণ
বরিশালে জুমার খুতবায় গুজব রোধে আলোচনা

সারাদেশে ছড়িয়ে পরেছে ছেলেধরা-গলাকাটা গুজব। এই গুজবে গনপিটুনিতে ইতিমধ্যে প্রাণ দিয়েছে অনেকে। তাই গুজব রোধে বরিশালে জুমার নামাজের খুতবায় আলোচনা করা হয়েছে।

আজ বরিশালের বিভিন্ন মসজিদে গুজব সর্ম্পকে সচেতনতামূলক আলোচনা করেন খতিব ও ইমামরা।

এসময় তারা মুসুল্লিদের গুজবে কান না দেয়ার জন্য আহব্বান জানায়।