• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৮:৩২ অপরাহ্ণ
কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহতের ঘোষণা

এম এম আল মামুন, কুড়িগ্রাম॥ সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং তা কঠোরভাবে প্রতিহতের দাবিতে কুড়িগ্রামে জেলা যুবদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের গুরুত্বপূর্ণ রাজপথ প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে। এ সময় যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা- কর্মী হাতে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে নৈরাজ্যবিরোধী নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা- র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা ও সঞ্চালনা করেন জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাদিম আহমেদ।

সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির নীতি-নির্ধারক শীর্ষ নেতৃবৃন্দ। এতে বক্তব্য প্রদানকালে কুড়িগ্রাম জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, “আওয়ামী লীগ দেশে আবারও নতুন করে অন্যায়, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু কুড়িগ্রামের শান্তিকামী মানুষ কোনো অবস্থাতেই এই চক্রান্ত মেনে নেবে না। রাজপথে থেকে যেকোনো মূল্যে এই অপতৎপরতা রুখে দিতে জেলা যুবদল প্রস্তুত রয়েছে।

বিশেষ বক্তার বক্তব্যে কুড়িগ্রাম জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল বলেন, বাংলাদেশ যুবদল দেশের গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা রক্ষায় সবসময় রাজপথে থেকেছে। নৈরাজ্য ও বিশৃঙ্খলাকারীদের দাঁতভাঙা জবাব দিতে তৃণমূলের সর্বস্তরের নেতা – কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হচ্ছে।

প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা এবং সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি।

এছাড়া জেলা যুবদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সমর্থক ও সর্বস্তরের নেতা কর্মী সমাবেশে অংশ নেন।