• ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৬, ১৬:০০ অপরাহ্ণ
বরিশালে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাফোয়ান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাজীরহাট থানার লতা ইউনিয়নের চর সোনাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফোয়ান ওই গ্রামের মো. সফিকুল ইসলামের ছেলে।

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সাফোয়ান বাড়ির উঠানে খেলাধুলা করছিল।

সকাল সাড়ে ১০টার দিকে তাকে কোথাও দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুর থেকে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।