• ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৯, ২০২৬, ১৯:৩৮ অপরাহ্ণ
কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ

কলাপাড়া প্রতিনিধি॥ “করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন” স্লোগান নিয়ে কলাপাড়া উপজেলার মৎস্যজীবীরা অবৈধ ট্রলিং বন্ধ, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা, মৎস্য সম্পদ সংরক্ষণের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করেন । কলাপাড়া উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আয়োজনে বৃস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সমাবেশে বক্তব্য রাখেন ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম মৃধা, মিজানুর রহমান,জেলে রুহুল আমিন, মো,আলামিন প্রমুখ। এ সময় বক্তরা বলেন, অবৈধ ট্রলিং বোর্ড বন্ধ সহ কলাপাড়ায় কর্মরত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারণ দাবি করেন। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জান বলেন,মৎস্যজিবীদের স্মারকলিপি পেয়েছি।সংশ্লিষ্ট দপ্তরে প্রেরন করেছি।