• ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চরফ্যাশনে মায়েদের নরমাল ডেলিভারি করার লক্ষ্যে জরুরি ঔষধ বিতরন

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৯, ২০২৬, ১৯:২৮ অপরাহ্ণ
চরফ্যাশনে মায়েদের নরমাল ডেলিভারি করার লক্ষ্যে জরুরি ঔষধ বিতরন

oplus_0

আমির হোসেন, চরফ্যাশন॥ সেবার আলো ঘরে ঘরে, নিরাপদ প্রসব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ” চরফ্যাশন উপজেলা পরিকল্পনা ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে মায়েদের নরমাল ডেলিভারি উচ্চারিত করার লক্ষ্যে, জরুরি ঔষধ সামগ্রী বিতরন কর্মসূচি উপলক্ষে চরফ্যাশন উপজেলা প্রশাসনের সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জুলাই) চরফ্যাশন উপজেলা প্রশাসনের সভাকক্ষে এই আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এর সভাপতিত্বে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: সালাউদ্দিন এর সঞ্চলনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সদর হাসপাতালেে টিএইচও ডাক্তার শোভন বসাক, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কয়ছর আহাম্মদ কমল, সাবেক সহ সভাপতি হেলাল উদ্দিন টিপু, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম দুলাল, জনতা বাজার কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, চরফ্যাশন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদার, দৈনিক যুগান্তর প্রতিনিধি আমির হোসেন আমু, শশিভূষণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল, ভোলা জেলার পিএইচডির ব্যাবস্হাপক জাকির হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো ফকরুল আলম, শশিভূষণ মা ও শিশু কল্যান কেন্দ্রের পরিবার কল্যান পরিদর্শিকা হাবিবা আক্তার শিমু,চর মাদ্রাজ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের অর্পনা দাস গুপ্তা, নুরাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উম্মে কুলছুম সহ বিভিন্ন ইউনিয়নের পরিদর্শক, পরিদর্শিকা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
সভায়

এ সময় চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফপিআই, এফডব্লিউভি, এফডব্লিউএ এবং মিডওয়াইফ সেবাদানকারীরা উপস্থিত থেকে নিজ নিজ কেন্দ্রের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন।

অনুষ্ঠানে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর প্রতিনিধি এবং পিআইচডির জেলা ব্যবস্থাপক জাকির হোসেন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গরিব ও দুস্থ গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে নরমাল ডেলিভারিকে আরও উৎসাহিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরাপদ প্রসবসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।