• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলীতে বিপুল পরিমান ইয়াবা ও নগদ টাকাসহ আটক-২

বিডিক্রাইম
প্রকাশিত জুন ১০, ২০২৬, ১৫:১৮ অপরাহ্ণ
আমতলীতে বিপুল পরিমান ইয়াবা ও নগদ টাকাসহ আটক-২

আমতলী প্রতিনিধি॥ আমতলী পৌরসভার বটতলা এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় সুজন ও জনী গাজী নামে দু’জন মাদক ব্যবসায়ীকে ১৯শ’ পিচ ইয়াবা ও নগদ ৬০ হাজার ৬শ’ ৪০ টাকাসহ পুলিশ আটক করেছে।

আটক সুজন থানা পুলিশ ১৯ শত পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ চিহ্নিত দুই কারবারিকে আটক করেছে। মাদারীপুর জেলার লক্ষীগঞ্জ এলাকার মৃত ইউনুস হাওলাদারের ছেলে।

জনি গাজী আমতলী উপজেলার বাঁধঘাট নতুন বাজার এলাকার মৃত মো. জলিল গাজীর ছেলে। তারা দু’জনেই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদেরকে বুধবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

আমতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই কমল চন্দ্র দে ও এএসআই মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদারীপুর জেলার লক্ষীগঞ্জ এলাকার মৃত ইউনুস হাওলাদারের ছেলে সুজন হাওলাদার (২৮) ও আমতলী পৌরসভার নতুনবাজার বাঁধঘাট এলাকার মৃত গাজী আব্দুল জলিলের ছেলে আব্দুল আল নোমান জনী গাজীকে (২৯) আটক করে।

এসময় তাদেও দেহ তল্লাশী কওে ১৯শ’ পিচ ইয়াবা ও নগদ ৬০ হাজার ৬শ’ ৪০ টাকা জব্দ কওে পুলিশ। বুধবার রাতেই আটক দুজনের বিরুদ্ধে আমতলী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার তাদেও গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুওে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, চলমান মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ১৯ ’শ পিস ইয়াবা ও ইয়াবা বেচা কেনার নগদ ৬০ হাজার ৬৪০ টাকাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক কওে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।