• ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিএমপির ২৪ ঘণ্টার অভিযানে আটক-১২

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৭, ২০২৬, ১৭:২৬ অপরাহ্ণ
বিএমপির ২৪ ঘণ্টার অভিযানে আটক-১২

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে জোরালো অভিযানে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

​বিএমপি সূত্রে জানা গেছে, গত ০৬ জুন মহানগরীর ৪টি থানা ও ডিবি (গোয়েন্দা) পুলিশের বিশেষ আভিযানিক টিম এই অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এর মধ্যে ৫৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩১০ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​এছাড়া অভিযানে বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৩ জন, নিয়মিত (পূর্বের) মামলায় ১ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ৩ জনসহ সর্বমোট ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

​বিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধমুক্ত রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।