• ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে-গ্রেফতার ১৭

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৬, ২০২৬, ১৪:৫৮ অপরাহ্ণ
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে-গ্রেফতার ১৭

বিডি ত্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

​বিএমপি সদর দফতর সূত্রে জানা গেছে, মহানগরীর ৪টি থানা ও গোয়েন্দা (ডিবি) শাখার পৃথক পৃথক টিম নগরীর বিভিন্ন এলাকায় এই বিশেষ আভিযানিক কার্যক্রম চালায়।

​পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ২০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৩ জন, পূর্বের নিয়মিত মামলায় ৫ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে (বিএমপি অ্যাক্ট) ৭ জনসহ সর্বমোট ১৭ জনকে গ্রেফতার করা হয়।

​বিএমপি জানায়, গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।