• ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বরিশালে ঈদের জামাতে জনতার ঢল

বিডিক্রাইম
প্রকাশিত মে ২৮, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারসহ বিএনপির জেলা ও মহানগর নেতৃবৃন্দ, প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।

নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষের অংশগ্রহণে ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় এ ঈদগাহ ময়দানে নারীদের জন্য পৃথক জামাতের আয়োজন করা হয়। নারী জামাতে অংশ নেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।

নামাজ শেষে মুসলিম উম্মাহ এবং দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ঈদের নামাজে অংশ নেওয়া মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন।