• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘দানার’ প্রভাবে উপকূল জুড়ে আতঙ্ক

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৪, ১৯:১২ অপরাহ্ণ
‘দানার’ প্রভাবে উপকূল জুড়ে আতঙ্ক

জাকির হোসেন, আমতলী॥ পূর্বমধ্য বঙ্গোপসাগর ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় প্রবল ঘূর্ণিঝড় ‌‘দানা’র প্রভাবে বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার পর্যন্ত আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি আর দমকা হওয়া বাড়তে থাকায় উপকূলীয় আমতলী ও তালতলীর আড়াই লক্ষ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সম্প্রতি রিমালের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই দানার খবর শুনেই দুই উপজেলার সাগর ও নদীতীরবর্তী কৃষক, জেলে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিয়ে দিন পার করছেন।

পায়ড়া নদীর তীরবর্তী উপকূলীয় জেলে নিজাম উদ্দিন হাওলাদার জানান, দুর্যোর্গের নাম হুনলেই কইলজাডা কাইপ্যা ওঠে।

মাত্র কয়েক মাস আগে রিমালে মোগো ঘর বাড়ী মাছ পায়রাড়া নদীর পানিতে ভাসাইয়া নেছে। মোরা হেই ধাক্কা এহনো সামলাইয়া ওটতে পারি নাই।

আবার বইন্যা অইবে ক্যামনে মোরা বাচমু। গুলিশাখালীর পায়রা নদীতীরবর্তী জেলে পল্লীর বাসিন্দা আছিয়া বেগম ‘দানার খবর শুনে আতঙ্কিত হয়ে বলেন, বইন্যায় বইন্যায় মোরা শ্যাষ অইয়া গ্যালাম।

আর কত বইন্যা শমু। হ্যার চাইয়া আল্লায় একবারে মোগো লইয়া যাউক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় গুমোট আবহাওয়ার মধ্যে হঠাৎ দমকা বাতাস শুরু হয়।

বাতাসের সাথে ভারী বৃষ্টির পর দিনভর চলে মাঝারি আকারে বৃষ্টি। সকাল থেকে প্রায় ৮ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল আমতলী ও তালতলী উপজেলায়।

দানার প্রভাব মোকাবেলায় আমতলী উপজেলা প্রশাসন বুধবার দুপুরে সভা করে সকল ধরনের প্রস্থতি গ্রহন করেছে। নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, দুর্যোগ মোকাবেলায় আমরা সকল ধরনের প্রস্ততি