• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বরগুনায় উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১৮:৩৬ অপরাহ্ণ
বরগুনায় উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ প্রকাশ্যে গন হত্যাকারী খুনি শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বরগুনা সদর উপজেলা বিএনপির নেতা কর্মীরা।

রোববার বিকাল ৫ টায় বিএনপির জেলা কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বরগুনা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির, সদস্য সচিব- আবদুল হক হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ।

এছাড়া বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।