• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলীতে বিদ্যুৎ স্পর্শে বালু শ্রমিকের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১৭:৪৯ অপরাহ্ণ
আমতলীতে বিদ্যুৎ স্পর্শে বালু শ্রমিকের মৃত্যু

আমতলী প্রতিনিধি॥ আমতলীতে সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ স্পর্শে রুবেল সর্দার (৩৭) নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। রুবেল আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের ওহাব সর্দারের ছেলে।

জানা গেছে, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের ওহাব সর্দারের ছেলে রুবেল সর্দার (৩৭) তার চাচা আইয়ুব সর্দারের বালু তোলার বলগেটে কাজ করতেন।

সোমবার সন্ধ্যায় আমতলী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ব্লকের নিকট বলগেট নোঙ্গর করে বৈদ্যুতিক সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে ঘটনাস্থলেই প্রাণ হারান।

তাৎক্ষনিক তাকে আমতলী হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখওয়াত হোসেন তপু বলেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের আবেদনের কারনে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।