• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আমতলীতে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের সাথে হলদিয়া ইউনিয়নের সমঝোতা স্বারক স্বাক্ষরিত

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৪, ১৮:৩৬ অপরাহ্ণ
আমতলীতে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের সাথে হলদিয়া ইউনিয়নের সমঝোতা স্বারক স্বাক্ষরিত

আমতলী প্রতিনিধি ॥ এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের সাথে হলদিয়া ইউনিয়ন পরিষদের মধ্যে এক সমঝোতা স্বারক স্বাক্ষরিত সভা বুধবার সকালে লোকজ রিসোর্স সেন্টার ও ফুড কর্নারে অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসএর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হারুর অর রশিদ খান, এনএসএস এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার, কমিউনিটি ডেভেলপমেন্ট  অফিসার তানিয়া আক্তার, ইউপি সদস্য আবু ছালেহ, মো. নাজমুল হক, মো. মতিয়ার রহমান, মোসাম্মাৎ খুশি বেগম ও মোসাম্মাৎ হেনা বেগম প্রমুখ।

সভায় ইউনিয়ন পরিষদের শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক, কৃষি মস্য ও পশু সম্পদ, ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক, আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক, জন্ম মৃত্যু নিবন্ধন বিষয়ক, স্যানিটেশন ও পানি সরবরাহ ও পয়নিষ্কাশন, সমাজ কল্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা , পরিবেশ উন্নয়ন ও সংরক্ষন এবং বৃক্ষরোপন, পারিবারিক বিরোধ নিরশন নারী ও শিশু কল্যান বিষয়ক, সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ক স্থায়ী কমিটির সাথে কাজ নিয়ে সমঝোতা সমঝোতা স্মারক স্বক্ষর করা হয়।