• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শুদ্ধাচার পুরস্কার পেলেন আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪, ১৯:৩৪ অপরাহ্ণ
শুদ্ধাচার পুরস্কার পেলেন আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম

আমতলী প্রতিনিধি॥ শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। রবিবার সকালে বরগুনার জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে তার হাতে আনুষ্টানিক ভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদ ও এক মাসের ফুল বেতনের সমপরিমান অর্থের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম। জানা গেছে ২০২৩-২৪ অর্থবছরে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম সততা, স্বচ্ছতা ও হয়রানিমুক্ত নাগরিক সেবা প্রদানের জন্য তাকে এ পুরস্কারের জন্য মনোনিত করা হয়।

রবিবার সকাল সাড়ে ১১ টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে এক সভার মধ্যে দিয়ে আনষ্ঠানিক ভাবে ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের হাতে সম্মাননা ক্রেষ্ট, সনদ ও একমাসের বেতনের সমপরিমান অর্থের চেক তুলে দেন বরগুনার জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বরগুনার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপসচিব মো. তানজীম, বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্রা দাস ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পিজুস চন্দ্র দে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম এর আগে ২০২২-২৩ অর্থ বছরে আমতলী উপজেলার সহকারী কমিশনারের অতিরিক্ত দায়িত্ব পালন কালে সততা, স্বচ্ছতা ও হয়রানিমুক্ত নাগরিক ভূমি সেবা প্রদান করায় বরগুনা জেলায় শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) পুরস্কার পান।