• ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আমতলীতে পরিবেশ দুষন রোধে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের ডাস্টবিন বিতরন

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪, ১৯:৩১ অপরাহ্ণ
আমতলীতে পরিবেশ দুষন রোধে এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের ডাস্টবিন বিতরন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 8; cct_value: 5700; AI_Scene: (-1, -1); aec_lux: 64.0; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100; temperature: 42;

আমতলী প্রতিনিধি ॥ আমতলী পৌরসভার পরিবেশ দুষন রোধে বিভিন্ন স্থানে বসানোর জন্য সোমবার দুপুরে ১৬টি ডাস্টবিন বিতরন করা হয়। এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে রংধনু ইমপ্যাক্ট প্লাস ক্লাব, গ্রাম উন্নয়ন কমিটি ও যুব ফোরামের মাধ্যমে এ ডাস্টবিন বিতরন করা হয়।

সোমবার দুপুরে আমতলী উপজেলা পরিষদ চত্ত্বরে ডাস্টবিন বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন আমতলীর এপি ম্যানেজার সুরভী বিশ্বাস, প্রেগ্রাম ম্যানেজার মৃদুল সরকার, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার টুম্পা মন্ডল, মুক্তা রানী, জয় ও সজিব প্রমুখ।