আমতলী প্রতিনিধি॥ গনহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচার দাবীতে বৃহস্পতিবার সকালে আমতলীতে বিএনপি ও এর অঙ্গসংগঠন দুটি ভাগে বিভক্ত হয়ে আলাদা ভাবে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন পালন করেছে।
জানা গেছে, ছাত্র জনতা হত্যার দায়ে গনহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচার এবং ফাঁসির দাবীতে বৃহস্পতিবার সকালে বিএনপির দুটি গ্রুপ আলাদা আলাদা ভাবে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। কলেজ সড়কের অফিস থেকে সকাল ১০টায় বিএনপির উপজেলা সদস্য সচিব মো. তুহিম মৃধা এবং সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের নেতৃত্বে সকাল সাড়ে ১০টায় ইউএনও অফিস গেট সংলগ্ন অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন করে।
অবস্থান কর্মসূচী দুটিতে বক্তব্য রাখেন সদস্য সচিব মো. তুহিন মৃধা, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হিরু, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. মরিুল ইসলাম, যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম টারজন, স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক আরিফ হোসেন, শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সোহাগ, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর সিকদার,মহিলা দলের সভাপতি মুকুল বেগম, সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদার।
অন্যদিকে আমতলী উজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টা ইউএনও গেট সংলগ্ন অফিস থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। পরে অফিস কার্যালয়ে এসে অবস্থান কর্মসূচী পালন করে।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি মামুন, যুগ্ম আহবায়ক মকবুল আহম্মেদ খান, পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দিন ফকির, যুগ্ম আহবায়ক জালাল আহম্মেদ খান, পৌর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট জসিম উদ্দিন পৌর ছাত্র দলের সদস্য সচিব ইমরান আহম্মে খানসহ ইউনিয়ন বিএনপির সভাপতি বৃন্দ প্রমুখ। বক্তারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যার দায়ে স্বৈরাচারী খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের ফাঁসি দাবী করেন।