• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বরগুনায় ৩২ লিটার চোলাই মদসহ আটক ১

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১৬, ২০২৪, ১৬:১৫ অপরাহ্ণ
বরগুনায় ৩২ লিটার চোলাই মদসহ আটক ১

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার তালতলীতে ৩২ লিটার দেশীয় চোলাই মদসহ মো. জাহাঙ্গীর হাওলাদার (৪৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৬ টার দিকে উপজেলা শহরের বটতলা মোড়ে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মো. জাহাঙ্গীর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড়াইতলী গ্রামের আরশেদ হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামিশেপাড়া এলাকা থেকে দেশীয় চোলাই মদ নিয়ে তালতলী পাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের বটতলা মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ২ টি বস্তায় ৫০০ মি.লি গ্রাম ৬৪ টি পানীয় বোতলে ৩২ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, দেশীয় চোলাই মদসহ আটক জাহাঙ্গীরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।