filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
module: photo;
hw-remosaic: false;
touch: (-1.0, -1.0);
sceneMode: 8;
cct_value: 5600;
AI_Scene: (-1, -1);
aec_lux: 208.0;
aec_lux_index: 0;
albedo: ;
confidence: ;
motionLevel: 0;
weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;
temperature: 39;
আমতলী প্রতিনিধি॥ আমতলী উপজেলার ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৬০ পরিবারের মাঝে শিশুদের পুষ্টি চাহিদা পুরনের জন্য ৪১৪০টি হাঁস বিতরন কর হয়েছে। বেসরকারী সংগঠন এনএসএস ও ওয়ার্ল্ড ভিশন এ হাঁস বিতরন করে।
সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও হাসঁ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারী ভাইস চেয়ারম্যান জেসিকা তারতিলা জুথি, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল আলম, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ফকির,
ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির এরিয়া ম্যানেজার সুরভী বিশ্বাস, কাউন্সিলর মো. নজরুল ইসলাম, নুরজামাল, মুকুল বেগম ও এনএসএস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মৃদুল সরকার প্রমুখ।
সকাল ১১টায় পৌরসভা চত্ত্বরে পৌর এলাকার বাসিন্দাদের হাঁস বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমান।
সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন ফকির, কাউন্সিলর মো. নজরুল ইসলাম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দন ম্যালাকার প্রমুখ।