filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
module: photo;
hw-remosaic: false;
touch: (0.35481483, 0.07777778);
sceneMode: 8;
cct_value: 5700;
AI_Scene: (-1, -1);
aec_lux: 106.0;
aec_lux_index: 0;
albedo: ;
confidence: ;
motionLevel: 0;
weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;
temperature: 42;
আমতলী প্রতিনিধি॥ ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য গাছ লাগান’ এই শ্লোগান নিয়ে রবিবার সকালে র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে আমতলীতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় যুব-নেতৃতাধীন দুর্যোগ ঝুঁকি হ্রাস স্বেচ্ছাসেবকরা এ কর্মসূচীর আয়োজন করে।
বৃক্ষওরোপন কর্মসূচী উদ্বোধন উপলক্ষে সকাল ১০টায় এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক মুক্তা রানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক,
আরপাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, সাংবাদিক জাকির হোসেন, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ফকির, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির ম্যানেজার সুরভী বিশ্বাস, এনএসএস এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার ও মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সভা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে একটি ফলের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে এবছর আমতলী উপজেলায় ৬০ হাজার গাছের চারা রোপন করা হবে।