• ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বরিশালে কারাগারে থেকে দুই এইসএসসি পরীক্ষার্থীও পাশ করেছেন

বিডিক্রাইম
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৩, ১৮:১৪ অপরাহ্ণ
বরিশালে কারাগারে থেকে দুই এইসএসসি পরীক্ষার্থীও পাশ করেছেন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ এবারের এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ১৩টি কলেজে সবাই শতভাগ পাশ করেছে।

রোববার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

তিনি জানান, বোর্ডের ৩৩৫টি কলেজের ৬৭ হাজার ৪৬৫ শিক্ষার্থীরা ১৩১টি কেন্দ্রে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। যারমধ্যে ১৩টি কলেজের সব শিক্ষার্থী পাশ করেছে। আর এরমধ্যে সর্বোচ্চ বরিশাল ও পটুয়াখালী জেলায় চারটি করে আট কলেজে সবাই শতভাগ পাশ করেছে।

এরপর বরগুনা জেলায় দুইটি, ঝালকাঠি জেলায় দুইটি ও ভোলা জেলায় একটি কলেজের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। তবে এ বোর্ডে এবারেও এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে একজনও পাশ করেননি।

এছাড়া বোর্ডে আওতাধীন দুইজন পরীক্ষার্থী কারাগারে থেকে পরীক্ষা দিয়েও ভালো ফলাফল করে পাশ করেছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।