• ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মির্জাগঞ্জে হৃদরোগে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৩, ২২:০৮ অপরাহ্ণ
মির্জাগঞ্জে হৃদরোগে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল আলম স্বপন (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি) দুপুর ১.২৫ টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

জানা গেছে, মঙ্গলবার ভোররাতে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে মাহাবুবুল আলম স্বপনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে শেবাচিমের ডাক্তাররা পরীক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করে।

মাহাবুবুল আলম স্বপনের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।

উল্লেথ্য, ২০১২ সালে কাকড়াবুনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নির্বাচিত হয়ে দুই মেয়েদে দীর্ঘ ১১ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২১ সালের ২৮ নভেম্বরে ৩য় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ।