• ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভাষা শহীদদের স্মরণে কাউখালী প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১৭:১৪ অপরাহ্ণ
ভাষা শহীদদের স্মরণে কাউখালী প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

পিরোজপুর প্রতিনিধি॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কাউখালী প্রেসক্লাব।

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রিয়াদ মাহমুদ শিকদার , সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক মোঃ মৃদুল আহমেদ সুমন, সাংবাদিক মাসুম বিল্লাহ, সাংবাদিক ওমর ফারুক প্রমুখ।