• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বরিশালে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০১৯, ২১:০০ অপরাহ্ণ
বরিশালে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন

শামীম আহমেদ ॥ বরিশালের আগৈলঝাড়ায় ৫০শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ভাবে একটি সিসি ক্যামেরা বরাদ্ধ দেয়া হয়। কিন্তু এতো বড় স্থাপনা একটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রন করা সম্ভব নয়। তাই আমার নিজস্ব অর্থায়নে হাসপাতাল কমপ্লেক্সে আরো দুটিসহ মোট তিনটি সিসি ক্যামেরা বসানো হয়।

বুধবার সকালে হাসপাতালের জরুরী বিভাগ, ইউএইচএফপিও এর অফিস কক্ষে এবং হাসপাতালের সামনেসহ মোট তিনটি সিসি ক্যামেরা বসানো হয়। সম্প্রতি হাসপাতালের সামনে থেকে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়ে যায়। সিসি ক্যামেরা না থাকায় এসব অপরাধের সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করা সম্ভব হয়নি। ডাঃ আবদুল মুনয়েম সাদ আরো জানান, পুরো হাসপাতাল এরিয়া সিসি ক্যামেরার আওতায় আনতে আরো অনেক গুলো ক্যামেরার প্রয়োজন।

আরও ক্যামেরা স্থাপনের জন্য টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। সিসি ক্যামেরা স্থাপনের ফলে এলাকায় চুরিসহ বিভিন্ন ঘটনা কমে যাবে। সিসি ক্যামেরা স্থাপনের কারণে নিরাপত্তার চাদরে ঢেকে যাবে পুরো এলাকা। ফলে রোগীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।