• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের অভিযোগে মামলা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৯, ২০:৩৪ অপরাহ্ণ
কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের অভিযোগে মামলা

তানজিল জামান জয়,কলাপাড়া ॥

কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে পৈর্তৃক সম্পত্তি হইতে উচ্ছেদ ও প্রাণ নাশের চেষ্টার বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার মো: ফেরদৌসুর রহমান বাদী হয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। মামলা নং এম,পি ৬৫/২০১৯।

মামলাটি আমলে নিয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মুনিবুর রহমান। মামলা সূত্রে জানাযায় গত ২৪ আগষ্ট প্রতিপক্ষ একই গ্রামের সাবেক ইউপি সদস্য ফজলুল করিম ফকির, আমিনুল ইসলাম, আ: মোতালেব ফকির ও মো: সাইফুল ইসলাম এক জোট হয়ে বাদী ফেরদৌস রহমান এর স্বত্ব ভোগ দখলীয় জে,এল নং ০৫ নীলগঞ্জ মৌজার ৪৫/৭৮/৭৯/৮০/৯১ ও ৩২০ নং খতিয়ানের পৈতৃক সম্পত্তি জোড় পূর্বক দখল করার পায়তারা করে।

বিরোধীয় জমিতে শান্তি ভঙ্গের আশঙ্কায় ফৌজদারী কার্য বিধি আইনের ১৪৪/১৪৫ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।