গলাচিপা প্রতিনিধি ॥
গলাচিপায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপির দুই গ্রুপ ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, আলোচনা ও দোয়া। রোববার সকালে বিএনপির ফিডার রোডের অস্থায়ী কার্যালয়ে বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন মু.জাহাঙ্গীর হোসেন খান, আ.ছালাম মৃধা, মো.মিজানুর রহমান প্রমুখ।
অপর দিকে অপর অংশ বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সহসভাপতি আ.ছত্তার হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব মু.শাহজাহান খান।
বক্তব্য রাখেন মো.সোহরাব মিয়া, মশিউর রহমান শাহীন প্রমুখ।