• ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বোরহানউদ্দিন কুঞ্জেরহাট বাজারে খাল ভরাট করে দোকান ঘর উত্তোলন

admin
প্রকাশিত আগস্ট ২৮, ২০১৯, ২০:৩৮ অপরাহ্ণ
বোরহানউদ্দিন কুঞ্জেরহাট বাজারে খাল ভরাট করে দোকান ঘর উত্তোলন

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলা বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহি কুঞ্জেরহাট বাজারের একমাত্র খালটি দখলে মহা উৎসব চলছে। যার জমি’র সামনে খালের অংশ পড়েছে সেই তার ইচ্ছেমত খাল ভরাট করে ঘর উত্তোলন করে দখল করে নিয়েছে। এতে পানি নিষ্কাশন সহ জলাবদ্ধতার সৃষ্ঠি হচ্ছে। বর্ষা হলেই মারাত্মক ভোগান্তিতে পড়তে হয় বাজার ব্যবসায়ী এবং পথচারীদের। শুধু কুঞ্জেরহাট বাজারেই নয় এরকম চিত্র পুরো উপজেলার খালগুলোর। প্রশাসনের সঠিক নজরদারী না থাকায় এভাবেই খালগুলো মানুষের দখলে চলে যাচ্ছে বলে মনে করেন সচেতন মহল। সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগিরা।

সূত্রমতে জানা গেছে, কুঞ্জেরহাট বাজারের একমাত্র খালটি দখলে চলে যাচ্ছে এলাকার প্রভাবশালীদের দখলে। যার জমি’র সামনে খালের অংশ পড়েছে সেই তার ইচ্ছেমত দোকান ঘর নির্মান করছে। কবিরাজ বাড়ীর দরজার সামনে দিয়ে খালটি ভরাট করে দু’ই পাশেই স্থাপনা নির্মান করে খালটি একেবারেই দখলে নিয়ে গেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, কবিরাজ বাড়ীর সামনে দিয়ে বয়ে যাওয়া খালটি এখন একেবারেই দখলে চলে গেছে। বর্তমানে হিরন বিশ্বাস খাল ভরাট করে দোকান ঘর উত্তোলনের কাজ করছে। এছাড়া শিমুল বিশ্বাস ও খোকন বিশ্বাসরাও খাল ভরাট করে ঘর উত্তোলন করেছে। এতে বাজারের পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। একটু বর্ষা হলেই চরম ভোগান্তিতে পড়তে হয় বাজার ব্যবসায়ী ও পথচারীদের। এদিকে শুধু কুঞ্জেরহাট বাজারই নয় এরকম চিত্র পুরো উপজেলার খাল গুলোর।

হিরন বিশ্বাস গং বলেন, আমরা আমাদের জমিতেই দোকান ঘর উত্তোলন করছি। হয়তোবা খালের ভিতর কিছু অংশ পরতে পারে। তারা আরোও বলেন, যারা পুরো খালই দখলে করে নিয়েছে প্রশাসন তাদের কে তো কিছু করতে পারছে না।