• ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

২৯ ঘন্টায়ও উদ্ধার হয়নি সাগরে ডুবে যাওয়া আসাদুল্লার লাশ

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৮, ২০২৬, ১৯:৫৫ অপরাহ্ণ
২৯ ঘন্টায়ও উদ্ধার হয়নি সাগরে ডুবে যাওয়া আসাদুল্লার লাশ

আমতলী প্রতিনিধি॥ বরগুনার তাতলীর শুভসন্ধ্যা সৈকততে গোসলে নেমে নিখোঁজের ২৯ ঘন্টা অতিবাহিত হলেও এখন লাশ মিলেনি আমতলীর আসাদুল্লাহর (১৬)।

সোমবার দুপুর সাড়ে ১২ টার সময় ৫ বন্ধু মিলে আসাদুল্লা তাতলীর শুভসন্ধ্যা সৈকতের সাগরে নেমে নিখোঁজ হন। নিহত আসাদুল্লাহ আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের মধ্য চন্দ্রা গ্রামের সৌদি প্রবাসী মো. মুসা হাওলাদারের এক মাত্র ছেলে।

আসাদুল্লাহ তার মা মরিয়ম বেগমসহ আমতলী সদর ইউনিয়নের কাস্মীর গ্রামের নানা ছোবাহান হাওলাদারের বাড়িতে থাকতেন। এবং মানিকঝুরি মাহমুদিয়া দাখিলী মাদরাসায় পরাশুনা করতেন।

মানিকঝুরি মাহমুদিয়া দাখিল মাদরাসার সুপার মো. আবু তাহের জানান, আসাদুল্লাহ মাহমুদিয়া দাখিল মাদরাসার ছাত্র।

সে এবছর বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পরীক্ষা দিয়েছে। আগামী ২০ জুলাই তার ফলাফল ঘোষনার কথা রয়েছে। কিন্তু এর আগেই সে সাগওে গোসলে নেমে ডুবে মারা গেছে।

এঘটনায় আমরা মাদরাসা পরিবার খু¦ই মর্মাহত। তালতলী উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার লিডার মো. আহসান হাবিব বলেন, নিখোঁজ পর্যটক আসাদুল্লাহকে উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি।

কিন্তু পটুয়াখালী থেকে ডুবুরী এনেও খোজ হয়েছে। কিন্তু সাগর বৈরী থাকায় আসাদুল্লাহকে উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে উদ্ধার অভিযান পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে।