• ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সরকার একটি বির্ধস্ত অর্থনীতিকে নতুন করে ডেলে সাজাতে আমাদের কাজে নিয়োগ করেছেন-তথ্য মন্ত্রী

বিডিক্রাইম
প্রকাশিত মে ২৮, ২০২৬, ১৪:৪৬ অপরাহ্ণ
সরকার একটি বির্ধস্ত অর্থনীতিকে নতুন করে ডেলে সাজাতে আমাদের কাজে নিয়োগ করেছেন-তথ্য মন্ত্রী

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে নব নির্বাচিত সরকার একটি বির্ধস্ত অর্থনীতিকে নতুন করে ডেলে সাজাতে আমাদের কাজে নিয়োগ করেছেন।

এবার এমন এক পেক্ষিতে ঈদ উল আযহা আমরা উদযাপন করছি যখন বিশ্বের নানান জায়গাতে সংকট চলছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ চ্যালেঞ্জ মোকাবেলায় জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন মন্ত্রী।

আজ বৃহস্পতিবার সকালে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল স্কুল ঈদগাহ ময়দানে ঈদ উল আযহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

‎তথ্যমন্ত্রী আরও বলেন, এ উৎসবের মধ্য দিয়ে ত্যাগের মহিমাকে সামনে তুলে ধরা হয়। সর্বশক্তিমানের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে কিভাবে প্রস্তুতি থাকতে হয় প্রতি বছর ঈদ উল আযহার মধ্য দিয়ে সেই মূল্যবোধকেই জাগ্রত করা হয় ৷ পরে তিনি সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।