• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মুলাদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধুর ওপর হামলা

admin
প্রকাশিত জুন ১৮, ২০১৯, ১৪:২১ অপরাহ্ণ
মুলাদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধুর ওপর হামলা

মুলাদী প্রতিনিধি : মুলাদীতে ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে হামলা চালিয়ে গৃহবধুকে কুপিয়ে-পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গত সোমবার বেলা ২টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের পাটোয়ারি কান্দির আদম আলী পাটোয়ারির ছেলে তোতা পাটোয়ারির নেতৃত্বে ৪/৫জন দুস্কৃতকারী দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে একই বাড়ির শাহজাহান পাটোয়ারির স্ত্রী হাওয়ানুর বেগমকে কুপিয়ে-পিটিয়ে জখম করে।

মুলাদী হাসপাতালে চিকিৎসাধীন হাওয়ানূর বেগম জানান গতকাল তোতা পাটোয়ারির ছাগল তাদের পাটক্ষেতে প্রবেশ করে পাট নষ্ট করে দেয়। ওই সময় তিনি প্রতিবাদ করলে তোতা পাটোয়ারি, তার ছেলে ইউসুফ পাটোয়ারি, ইমন পাটোয়ারিসহ ৪/৫জন অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে মারাতœক জখম করে।

আহত হাওয়ানুর বেগমের ডাকচিৎকারে পাশ্ববর্তী বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতলে ভর্তি করে। এঘটনায় হাওয়ানূর বেগম বাদী হয়ে মুলাদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।