• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভোলা-৪ আসনের এমপি নয়নকে যুবরদলের সাধারন সম্পাদক নির্বাচিত করায় আনন্দ মিছিল

বিডিক্রাইম
প্রকাশিত জুন ৬, ২০২৬, ১৮:৪২ অপরাহ্ণ
ভোলা-৪ আসনের এমপি নয়নকে যুবরদলের সাধারন সম্পাদক নির্বাচিত করায় আনন্দ মিছিল

আমির হোসেন, চরফ্যাশন॥ ভোলা-৪(চরফ্যাশন- মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নকে কেন্দ্রীয় যুবদল সম্পাদক নির্বাচিত করায় চরফ্যাশনে আনন্দের বন্যা বইছে।

চরফ্যাশনের কৃতি সন্তান নুরুল ইসলাম নয়নকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী পূর্ণাঙ্গ ১৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্তর্ভুক্তি করায় শুক্রবার চরফ্যাশন উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়েছে।

কয়েক হাজার নেতা কর্মী নিয়ে মিছিলটির শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা মিলিত হয়। আলোচনা সভা বিএনপি এবং উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা তাদের প্রিয় নেতা নুর ইসলাম নয়ন কে পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্তি করায় প্রধানমন্ত্রী তারেক জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জোরালো বক্তব্য রাখেন।

উপজেলা যুবদল সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেল বলেন, আমাদের জনপ্রিয় নেতা ভোলা চার আসনের এমপি নুরুল ইসলাম নয়ন ভাইকে কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে রাখায় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে ধন্যবাদ এবং চরফ্যাশন-বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

ভোলা ৪ আসনের এমপি নুরুল ইসলাম নয়ন বলেন, খারাপের সময় সীমিত, ভালো কাজের প্রাপ্তি আছেই। আমাদের লিডার বাংলাদেশ এর প্রধানমন্ত্রী তারেক জিয়া একজন সৎযোগ্য দক্ষ রাজনীতিকে ব্যক্তি তার দূরদর্শিতা আমাকে ভালো মনে হয়েছে তাই পূর্ণাঙ্গ কমিটিতে রেখেছে।