• ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভাণ্ডারিয়ায় ঘরের আড়ার সাথে ঝুললো মাদরাসা ছাত্রীর লাশ

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০১৯, ১৪:২৩ অপরাহ্ণ
ভাণ্ডারিয়ায় ঘরের আড়ার সাথে ঝুললো মাদরাসা ছাত্রীর লাশ

ভান্ডারিয়া প্রতিনিধি ॥
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আয়শা আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার পশারিবুনিয়া গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আয়শা আত্মহত্যা করেছে। নিহত আয়শা উপজেলার পশারিবুনিয়া গ্রামের বাদশা হাওলাদার এর মেয়ে। সে স্থানীয় ওয়ারেচ আফছারিয়া দাখিল মাদরাসায় সপ্তম শ্রেণিতে পড়ত।

নিহত আয়শার মা তহুরা বেগম জানান, আজ শনিবার সকালে তুচ্ছ ঘটনা নিয়ে তার সঙ্গে মেয়েটির কথাকাটি হয়েছিল। এতে সে অভিমান করে। পরে সে পারিবারিক কাজে ব্যস্ত হয়ে পড়লে সকাল সাড়ে ৯টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।