• ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ মা-ছেলে আটক

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০১৯, ১৯:৫২ অপরাহ্ণ
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ মা-ছেলে আটক

বিডি ক্রাইম ডেস্ক ॥ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২শ’ পিস ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়। এরা হলেন- উপজেলার পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মৃত রুস্তুম মল্লিকের স্ত্রী জাহানার বেগম (৫০) ছেলে রাজিব মল্লিক (৩০)।

সংবাদ সম্মেলন করে বিকেল ৫টায় ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচা-কেনার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ২শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।